শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকেঈদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবিসহ এ শুভেচ্ছা বার্তার খবর প্রকাশ করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রীমোদি তাঁর বার্তায় উল্লেখ করেছেন যে, ঐতিহ্যবাহীউত্সাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপনকালে, বিশ্বজুড়েমানুষ ভ্রাতৃত্ব ও একতার মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি দুই দেশের এবং সারা বিশ্বের জনগণের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্যও আনন্দ কামনা করেন।


শুভেচ্ছা বার্তায় আরও লেখা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী অংশীদারত্বকেসুপ্রতিবেশীসুলভ সম্পর্কের রোল মডেল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখহাসিনার ব্যক্তিগত অবদানকেও প্রধানমন্ত্রী মোদি গভীরভাবে লালন করেন। তিনি দুইদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁর সঙ্গে কর্মকাণ্ড চালিয়েযাওয়ার জন্য উন্মুখ।

 

একাত্তর/আরবি