বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

বঙ্গভবনে গার্ড অব অনারে সালাম গ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে মঙ্গলবার সকালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল। এ সময় গার্ড পরিদর্শন করেন নতুন রাষ্ট্রপতি।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথের পর রাষ্ট্রপতি গুলশানের বাসায় ফিরে যান। নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠেন সোমবার রাত পৌনে ৯টার দিকে। 

এদিন গার্ড অব অনারের মাধ্যমে শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতির বিভিন্ন কর্মসূচি। 

আরও পড়ুন: শাহজালালে ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। 

সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


একাত্তর/আরবি