আঞ্চলিক বাণিজ্য, কানেকটিভিটি, দুযোর্গ প্রস্তুতি, জলবায়ুর ক্ষতি মোকাবেলাসহ পাঁচ প্রকল্পে বাংলাদেশকে দুই দশমিক ২৫ বিলিয়ন ডালার অর্থায়ন করবে বিশ্বব্যাংক।
স্থানীয় সময় সোমবার (১ মে) বিশ্বব্যাংকের সদরদপ্তরের প্রিস্টন অডিটোরিয়ামে এ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়।
এদিন প্রিস্টন অডিটোরিয়ামে ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে চুক্তিটি সই হয়।
অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাইরের চাপে বিশ্বব্যাংক পদ্মা সেতুর মতো প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। তবে নিজেদের অর্থায়ন ও কারিগরি দক্ষতায় পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে।
এদিন বিশ্বব্যাংকের সদরদপ্তরে দাঁড়িয়ে পদ্মাসেতুর একটি চিত্রকর্ম সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
এসময় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বব্যাংকের প্রতি পাঁচটি পরামর্শও দেন তিনি।
একাত্তর/এসি