১৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ইসির গেজেট

আগামী ভোটের আগে ১৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

শনিবার প্রকাশিত ওই গেজেটে বরিশালের ছয়টি, পিরোজপুরের তিনটি, ঝালকাঠির দুটি এবং টাঙ্গাইলের তিনটি সংসদীয় আসন রয়েছে।  

সীমানা পুনর্নির্ধারণ করা আসনগুলো হলো- বরিশাল-১, বরিশাল-২, বরিশাল-৩, বরিশাল-৪, বরিশাল-৫ এবং বরিশাল-৬। পিরোজপুরের আসনগুলোর মধ্যে রয়েছে- পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩। 

ঝালকাঠির দুই আসনের হলো-ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ এবং টাঙ্গাইল-১, টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৩।   


একাত্তর/আরবি