নির্দিষ্ট স্থানে পশুর হাট, সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। একই সঙ্গে কোনোভাবেই রাস্তার পাশে চলাচলের বিঘ্ন ঘটিয়ে পশুর হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং প্রতিবছরের মতো সন্ধ্যার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করতে হবে।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে এক সভা সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

তিনি বলেছেন, কোরবানির জন্য রাজধানীতে গত কয়েকবারের মতো সিটি কর্পোরেশন থেকে জায়গা নির্দিষ্ট করা হবে। মসজিদের ইমামরা কোরবানির নিয়ম ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিত জানাবেন।


একাত্তর/এসি