রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা তওয়াফ ও সায়ী করাসহ পবিত্র ওমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছেন।
শনিবার যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে এসব কার্যক্রম সম্পন্ন করেন তারা।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরব সফরে রয়েছেন রাষ্ট্রপতি।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে জেদ্দা পৌঁছান।
রাষ্ট্রপতিকে সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে বিমানবন্দর থেকে মক্কার সাফা রাজকীয় প্রাসাদে নিয়ে যাওয়া হয়।
হজের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
পবিত্র হজ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে তার সফরসূচীতে উল্লেখ রয়েছে।
একাত্তর/জো