ডেঙ্গুতে একদিনে তিন মৃত্যু, হাসপাতালে ৩৯৯

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) দেশে ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গুর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৯ জন। তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৭ জন আর ঢাকার বাইরে ১৩২ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৪৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১১৭ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত সাত ২৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৬১৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন একহাজার ৬১৯ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ ৬৯৫ জন। ঢাকায় চার ৪৬৭ এবং ঢাকার বাইরে এক ২২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি। ওই দিন ডেঙ্গুতে দুই জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


একাত্তর/এসি