মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
মোদী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন, ঈদ উল আজহার এ পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে।
তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ-ছাতা নিয়ে যাওয়ার অনুরোধ
তিনি আস্থা প্রকাশ করেন যে, পবিত্র ঈদ উল আজহার এ উৎসব দু’দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে।
একাত্তর/আরএ