করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারির ঘোষণা দিয়েছে সরকার।
এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন এবং গণমাধ্যম নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
আরও পড়ুন: সিনেমার সংলাপ বললেই সহিংসতা? মিঠুনের মামলায় বিচারপতির প্রশ্ন
শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
এদিকে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একাত্তরকে বলেন, ২৮ তারিখ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন সারাদেশে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না। পেমেন্ট বিষয়ক কাজগুলো স্বল্প পরিসরে চলবে। এছাড়া সাংবাদিকসহ জরুরি পেশার সঙ্গে জড়িতদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা হবে।