সরকারি
কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ দিতে জারি করা প্রজ্ঞাপনে এই প্রণোদনা
কীভাবে কার্যকর হবে তা বলা হয়েছে। মঙ্গলবার
অর্থ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী পাঁচ শতাংশ হারে
বেতন বাড়ানো হয়েছে।
যা আছে প্রজ্ঞাপনে-
#
চাকরিরত কর্মচারীরা এ বছরের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের
ওপর পাঁচ শতাংশ হারে, তবে এক হাজার টাকার কম নয়, বিশেষ সুবিধা পাবেন।
# অবসরোত্তর ছুটিতে (পিআরএল–অবসরোত্তর ছুটি) থাকা কর্মচারী পিআরএলে পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরোক্ত হারে বিশেষ সুবিধা পাবেন।
#
পুনঃস্থাপনকৃত পেনশনাররা সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই প্রাপ্য নিট
পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে, তবে ৫০০ টাকার কম নয়, বিশেষ সুবিধা পাবেন।
# অবসর নেয়া যেসব কর্মচারী তার গ্রস পেনশনের সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, তারা এ বিশেষ সুবিধা পাবেন না।
#
জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত
মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে, এমন চুক্তিভিত্তিক নিয়োজিত
ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে
যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
#
সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত আগের মূল বেতনের
৫০ শতাংশের (অর্ধেক) ওপর পাঁচ শতাংশ হারে এ বিশেষ সুবিধা পাবেন।
#
বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা পাবেন না।
#
সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্বশাসিত
সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদেরকে
এ ‘বিশেষ সুবিধা’ প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয়
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।
একাত্তর/কেএসএইচ