প্রণোদনা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাঁচ শতাংশ প্রণোদনা বা ‘বিশেষ সুবিধা’ পাবেন। 

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এ বছরের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাইয়ে প্রাপ্য বেতনের ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ পাবেন।

এর আগে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধার ঘোষণা দেওয়া হয়।


এমপিও হলো ‘মান্থলি পে-অর্ডার’ বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ দেওয়া হয়। এর বাইরে শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) সুবিধাও পান।

আরও পড়ুন: যা থাকছে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধায়

বর্তমানে এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক ও কর্মচারী এমপিওভুক্ত।

একাত্তর/আরএ