রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে মো. জয়নাল আবেদীনকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জয়নাল আবেদীনকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১১ জুলাই থেকে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিতে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে জয়নাল আবেদীন।
২০১৫ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্ব পান জয়নাল আবেদীন। ২০১৯ সালে চাকরির বয়স শেষ হলে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রাখা হয়।
দায়িত্বে থাকতেই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হন তিনি।
চলতি বছর ৪ জানুয়ারি বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীনের নিয়োগের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল।
একাত্তর/কেএসএইচ