ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিংয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এছাড়া আগামী তিন দিনে (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, তদন্তে ডিবি

রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুন্ড, রাঙ্গামাটি ও তুকুবদিয়ায় ২৪ দশমিক ০ ডিগ্রি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯৭ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।

আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৩০ মিনিটে।


একাত্তর/আরবিএস