দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ইন্দোনেশিয়ায় রাষ্ট্রপ্রধানের এই সফরে দু’দেশের মধ্যে দুটি চুক্তি হবার কথা রয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মণ্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী বলেন, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে আর সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া মালয়েশিয়া, পূর্ব তিমুরসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক হতে পারে মো. সাহাবুদ্দিনের।
বঙ্গভবন সূত্র জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।
৭ সেপ্টেম্বর ১৮তম ইস্ট এশিয়া সামিটেও অংশ নেয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। ইন্দোনেশিয়া সফর শেষে সিঙ্গাপুরে যেতে পারেন তিনি।
১৯৬৭ সালের ৮ আগস্ট আসিয়ান প্রতিষ্ঠিত হয়।