সপ্তাহে তিনদিন ভারত থেকে স্থলপথে দেশে আসা যাবে

ভারতে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিন দিন দেশে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অনুমোদিত স্থলবন্দরগুলো হলো, বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, হিলি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর।

আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এসব স্থলবন্দর ব্যবহার করে দেশে আসা যাবে বলে জানান তিনি। 

আরও পড়ুন: নীলফামারীতে লকডাউনের চতুর্থ দিন, মাঠে তৎপর প্রশাসন

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা ও অন্যান্য কারণে প্রতিবেশী দেশ ভারত ও অন্যান্য দেশে ভ্রমণ করে থাকেন। সরকারের নিয়ম-কানুন মেনে তারা অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।’’  

ভারতে অবস্থানরত নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন বলে কলকাতায় বাংলাদেশি উপহাইকমিশন থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানান তিনি।   

 
একাত্তর/এসজে