ভোট নিয়ে পশ্চিমাদের মতো জাপানের আগ্রহ নেই: শাহরিয়ার

বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা রাষ্ট্রের মতো জাপানের আগ্রহ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে আমরা স্বপ্রণোদিত হয়ে সুষ্ঠু নির্বাচন করার ইচ্ছা পনুর্ব্যক্ত করেছি।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি ভাইস মিনিস্টার মাশাহিরো ওকামুরার সঙ্গে বৈঠক করে তিনি এসব কথা বলেন। 

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে শাহরিয়ার বলেন, জাপানের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ভালো। তাদের মাধ্যমে সমস্যা সমাধানের কাজ করবে জাপান।  

প্রতিমন্ত্রী জানান, জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য কীভাবে জোরদার করা যায় সেটা নিয়ে কথা হয়েছে। দেশের বড় বড় প্রকল্প যেগুলো জাপানি সহায়তায় নির্মাণ হচ্ছে সেগুলোর দ্রুত বাস্তবায়ন হবে। পাশাপাশি আরও প্রকল্পে জাপান সহায়তা করবে বলে জাপানি উপমন্ত্রী জানিয়েছেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জাপানের সঙ্গে সম্পর্ক ও ব্যবসা, বিনিয়োগ ভালো হয়েছে বলে উপমন্ত্রীকে অবহিত করা হয়েছে। 

রোববার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জানিয়ে তিনি বলেন,  বড় প্রকল্পগুলো শেষের দিকে। কৌশল গত অবস্থান অনেক ভালো। আমরা যাত্রী সেবায় বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই।

জাপানি উপমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানি সরকার এবং ব্যবসায়ীরা সবসময় উদ্যগী। রোহিঙ্গাদের সহায়তার বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। মিয়ানমারের সঙ্গে সমস্যা সমাধানে সহায়তার অব্যাহত থাকবে।