নতুন প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান বিচারিক কার্যক্রম শুরু করেছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে তাকে সংবর্ধনা প্রদান করে সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল অফিস।
এদিকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। এ দিন আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
এর আগে ১২ সেপ্টেম্বর বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে ২৩তম বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হয় ২৫ সেপ্টেম্বর।