রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট সোমবার সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
প্রেস সচিব জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।
চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।