মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই কর্মকর্তার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফরের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

এছাড়া দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বরেও জানানো হয়েছে।

সোমবার সকালে ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করবেন আফরিন আক্তার।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন।

এ ছাড়া তিনি নিরাপত্তা ও আন্তঃদেশীয় বিষয়ক দপ্তরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আফরিন আক্তার এর আগে গত মে মাসে ঢাকা সফর করেছিলেন।