সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সহিংসতার পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

বিএনপির সমাবেশকে কেন্দ্রকে শনিবার ঢাকায় সংঘাত-সহিংসতার নিন্দা জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস।  

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য তারা সমস্ত সহিংস ঘটনার পর্যলোচনা করবে।

বিবৃতি দূতাবাস বলে, ‘২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য।’

‘সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।’

us embassy

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ।

বিএনপির নেতা-কর্মীরা পুলিশ বক্সে আগুন দেয়। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় হয়। ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরও ডজনখানেক যানবাহন।

দৈনিক বাংলা মোড়ে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, আহত হন আরও অর্ধশতাধিক পুলিশ সদস্য। সহিংসতার শিকার হয়েছেন সংবাদকর্মীরাও।

পুলিশ হত্যায় ছাত্রদল নেতা জড়িত বলে এরইমধ্যে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।