এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড পেলো ডিপিডিসি

বিদ্যুৎখাতের সর্বোচ্চ পুরষ্কার এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড পেলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। বিদ্যুৎ উৎপাদনে আধুনিক সরঞ্জাম ব্যবহার ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এই পুরষ্কার দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান।

এই অর্জনকে অনন্য স্বীকৃতি বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়ে গেলে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিদ্যুৎখাতের প্রতিষ্ঠানগুলোর কাজের স্বীকৃতির সবচেয়ে বড় পুরষ্কার। এবার এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড ও ইনোভেটিভ পাওয়ার টেকনোলজি অব দ্যা ইয়ার দুটো পুরষ্কার পেয়েছে ডিপিডিসি।

এই পুরষ্কার অর্জনের মধ্য দিয়ে গ্রাহক চাহিদা পূরণে ডিপিডিসির দায়িত্ব আরও বেড়ে গেলো বলছে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান।

তিনি বলেন, ভবিষ্যতে কাজের জন্য আরও উদ্যোমী হবো আমরা।

ডিপিডিসি শতভাগ বিদ্যুতায়ণের কারণেই ডিপিডিসির এই অর্জন বলছেন- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, এই পুরস্কারটি অত্যন্ত সম্মানজনক। বাংলাদেশের বিদ্যুৎবিভাগ খুব ভালো করছে। সামনে আমাদের আরও বড় চ্যালেঞ্জ আসছে।

একই সাথে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তির সুষম ব্যবহারেও উদ্যোগ নেয়া হয়েছে, জানান প্রতিমন্ত্রী।