পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার পেয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা।
বৃহস্পতিবার (৮ জুলাই) পাঠানো এক চিঠিতে তিনি লেখেন, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে।
চিঠিতে মমতা আরও লেখেন, ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।
আরও পড়ুন: ইভ্যালির লাপাত্তা ৩৩৯ কোটি টাকার খোঁজে দুদক
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশটির পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্য রংপুরের সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর থেকে সরাসরি পিকআপ ভ্যানে করে আমগুলো তামাবিল স্থলবন্দরে হয়ে ভারত যায়।
একাত্তর/আরএ