কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিলেন আমু

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হেসেন আমু।

শুক্রবার বেলা তিনটার দিকে নির্বাচন কমিশনে হাজির হন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। এরপর ইসি কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা দিয়ে বের হয়ে যান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৯ ডিসেম্বর আমুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আমির হোসেন আমুর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন প্রচারণা শুরু না হলেও গত ৮ ডিসেম্বর ঝালকাঠিতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়া ও ভোট চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি।

আর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে।