পারস্পরিক সমঝোতায় কাজ করবে যুক্তরাষ্ট্র

নির্বাচন নিয়ে ভিন্ন পর্যবেক্ষণ থাকলেও বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস।

রোববার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পরিবেশ দূষণরোধে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলেও জানান পিটার হাস।

এসময় সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে কী করা যায়, তা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

দুই দেশের ভিন্ন মতের বাইরেও, সম্পর্কের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।