দ্রৌপদী মুর্মুর সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সে দেশ সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ভারতের রাষ্ট্রপতি। শুক্রবার দুপুরে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে যান হাছান মাহমুদ এবং সেখানেই তাদের সাক্ষাৎ হয়।

এর আগে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেন হাছান মাহমুদ।

এছাড়া বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার এবং রমজান মাসে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে বাংলাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার অনুরোধ করেন হাছান মাহমুদ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে নয়াদিল্লি ডান হাছান মাহমুদ।প্রথমদিন তিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

নয়াদিল্লিতে স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেন এবং ফরেন করেসপনডেন্টস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

শুক্রবার কলকাতা হয়ে ঢাকায় ফেরার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।