সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় পাইপলাইনের গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শুক্রবার এক বার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
সাগর উত্তাল হয়ে গেলে ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটে। যে কারণে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাগর শান্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।