প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা এসেছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো।
সোমবার আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধান বিচারপতি। বলেন, ছাত্ররা সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়ার ক্ষেত্রে সবকিছু করার চেষ্টা করবেন বলে জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, বিগত কয়েক বছরে বিচার বিভাগে সব কিছু থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে।
সমস্ত ভালো কাজে আগামীতে বিচার বিভাগকে সাথে পাবেন বলে জানা সৈয়দ রেফাত হোসেন।
বলেন, ছাত্র জনতার এই আন্দোলন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিচার বিভাগকে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
বিচারক বা বিচার বিভাগের সঙ্গে জড়িত কেউ অসৎ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি।