বুয়েট ও বিএসএমএমইউ উপাচার্যের পদত্যাগ 

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মুজমদার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ড. দীন মো. নুরুল হক পদত্যাগ করেছেন। 

রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশের শীর্ষ এ দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন।

পদত্যাগের কারণ সম্পর্কে ডা. দীন মো. নুরুল হক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমি মনে করছি আমার আর এই পদে থাকা উচিত হবে না। তাই নিজেই পদত্যাগপত্র স্বাক্ষর করে মন্ত্রণালয়ে গিয়ে দিয়ে এসেছি। 

আর বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মুজমদার বলেছেন, ব্যক্তিগত সমস্যার কারণে বুয়েটের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম। 

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিএসএমএমইউ) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।