প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।