গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৪০ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। আক্রান্ত সবাই হাসপাতালে ভর্তি আছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এ বছরে মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৫ জনসহ অন্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ৯৩ জন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুমোদন, বয়স ছাড় সরকারি চাকরি প্রত্যাশীদের
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে আজ (১৯ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে সাত হাজার ২৫১ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৯৮২ জন রোগী।
এছাড়াও চলতি বছরের এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের।
একাত্তর/এসি