ঈদযাত্রায় ভোগান্তি, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

ঈদযাত্রার আনন্দ শেষদিকে এসে যেনো ভোগান্তিতে রূপ নিয়েছে! বাস টার্মিনালগুলোতে যেমন আছে বাড়তি ভাড়ার অভিযোগ, ট্রেনের টিকেটও হচ্ছে কালোবাজারি। রেল কর্তৃপক্ষের কড়াকড়ির পরেও ঝুঁকি নিয়েই ছাদে যাত্রা করছেন হাজারো যাত্রী।

সরেজমিনে ঘুরে মনে হলো, এ যেনো বাড়ি ফেরার যুদ্ধ, ভেতরে পাঁ ফেলার জায়গা না থাকায় পরিবার নিয়ে উঠে পড়ছেন ট্রেনের ছাদেই, কেউ আবার চলন্ত ট্রেনেই ঝুঁকি নিয়ে চেষ্টা করে যাচ্ছেন ছাদে ওঠার।

ঝুঁকি শেষে আছে বৃষ্টির বিড়ম্বনাও, তবে তার জন্য যেনো আগে থেকে প্রস্তুতি নিয়েই বের হয়েছিলেন ঘরে ফিরতে চাওয়া এ মানুষেরা। রেল কর্তৃপক্ষের হাজার চেষ্টায়ও ছাদ থেকে নামানো যায়নি বেশিরভাগ যাত্রীকে।

দিনশেষে এ ভিড় ঠেলে যারা সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছেন তাদের চোখেমুখে ছিলো ঈদের আনন্দ। তবে বেশি আনন্দে ছিলেন সিট না পাওয়া যাত্রীরা। আর ট্রেনে উঠতে না পারা মানুষগুলোর মধ্যে ছিলো শঙ্কা, ছিলো টিকেট কালোবাজারির অভিযোগও।

Train2

বাস টার্মিনালগুলোরও একই চিত্র। বাড়তি ভাড়ার সঙ্গে সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাস সংকট দেখানোর অভিযোগ পরিবহন মালিকদের বিরুদ্ধে।

তবে শত ভোগান্তি মাথায় নিয়েও স্বস্তির বাড়ি ফেরার আনন্দ ছিলো সবার চোখেমুখে।