মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান।

বুধবার (১৮ জুন) ওয়াশিংটনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেসময় উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য একটি সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

meet1

পরে ড. রহমান মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্ক বিষয়ে একটি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।