যুদ্ধবিমান বিধ্বস্ত: আলজেরিয়ার সরকার ও জনগণের সমবেদনা, শোক বইতে মন্ত্রীর স্বাক্ষর

রাজধানীর মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে আলজেরিয়া সরকার। বহু মানুষের মৃত্যুর ঘটনায় গত বৃহস্পতিবার আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেছেন মুজাহিদীন ও অধিকার রক্ষাকারী মন্ত্রী এম. ঈদ রেবিগা।

শোক বইতে স্বাক্ষর করতে এসে রেবিগা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং আলজেরিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।

তিনি তার বার্তায় লেখেন, বাংলাদেশের প্রজাতন্ত্রের সঙ্গে আলজেরিয়ার সংহতি প্রকাশ করছে, এবং আলজেরিয়া নিশ্চিত যে বাংলাদেশি জনগণ এই বেদনাদায়ক অগ্নিপরীক্ষার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে।