পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৬

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গেলো ২৪ ঘণ্টায় আরও ১৮৬ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। 

তিনি জানান, মাদক এবং অভ্যাসগত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মোহাম্মদপুর এলাকায় কব্জিকাটা গ্রুপের দু'জন মো. নিশাত ও মো. রাশেতকে আটক করা হয়েছে। গত ছয় মাসের অপরাধ সূচক বিশ্লেষণে দেখা যায় সূচক স্থিতিশীল রয়েছে। 

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর অপরাধের বেশিরভাগ মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল আনা হয়েছে।  

নগরবাসীর সার্বিক নিরাপত্তায় ডিএমপি আন্তরিকতার সাথে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, থানায় কোন সালিশ করার অবকাশ নেই। সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ।