সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৩৪

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৪৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৮৮ জন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

এসময় একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় একনলা বন্দুক, একটি একে-৪৭ রাইফেল, দুইটি ম্যাগাজিন, ৫২ রাউন্ড গুলি, দুইটি বন্দুকের কার্তুজ, একটি বন্দুকে খালি কার্তুজ খোসা, একটি বার্মিজ চাকু এবং তিনটি চাপাতি জব্দ করা হয়েছে।