প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)-১ হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমাত মাহমুদা। 

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। 

আরও পড়ুন: গুলশানে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, আহত পাঁচ

ইসমাত মাহমুদা বিসিএস প্রশাসন ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমানে প্রধানমন্ত্রী ব্যক্তিগত অনুবিভাগে একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন ও একান্ত সচিব-২ হিসেবে রয়েছেন মনিরা বেগম। সহকারী একান্ত সচিব-২ এর দায়িত্বে আছেন গাজী হাফিজুর রহমান লিকু। 


একাত্তর/আরএইচ