সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ৬১১টি কেন্দ্র বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১ তে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আর কমিশনে প্রতীক হিসেবে শাপলা না থাকায় এনসিপি দলীয় প্রতীক নির্বাচন না করলে কমিশন নিজেই দলটির জন্য প্রতীক বরাদ্দ করবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এরইমধ্যে সারাদেশের মোট ভোটকেন্দ্র ২০ অক্টোবরের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও কমিশন তা প্রকাশ করেছে ২৭ অক্টোবর। 

এদিন দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সারাদেশে ১২ কোটি ৬৩ লাখ ভোটারের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। দ্বাদশ জাতীয় নির্বাচনের চেয়ে যা ৬১১টি বেশি।

akter

এছাড়া নতুন দলের নিবন্ধন, বিদেশী পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে চলতি সপ্তাহেই অগ্রগতির আশা কমিশনের।

আর কমিশনের সামলে ককটেল ফোটানো ও কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান আখতার আহমেদ।