১৪ জেলায় নতুন ডিসি

আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ডিসিদের মধ্যে দুজনের জেলা বদল করা হয়েছে। বাকি ১২ জেলায় এসেছেন নতুন মুখ। 

এ বিষয়ে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

তাদের মধ্যে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলে বদলি করা হয়েছে।

এছাড়া- 

  • পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ
  • খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলীকে জামালপুর
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে মেহেরপুর
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ
  • নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠি এবং 
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-সচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জ জেলার ডিসি করা হয়েছে।

একই সঙ্গে 

  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গা
  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. আল-মামুন মিয়া জয়পুরহাট
  • কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুর রহমান ময়মনসিংহ
  • খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ এবং
  • প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই ১২ জেলায় আগে ডিসির দায়িত্ব চালিয়ে আসা যুগ্ম-সচিব এবং উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করা হয়েছে।