করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বাংলাদেশকে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি টিরিংক।
বৃহস্পতিবার (৯ আগস্ট) এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের জন্য এক কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। জানি, এটা পর্যাপ্ত নয়। আশা করি, আরও বেশি দিতে পারবো।
কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ওয়েবিনারে মূল বক্তব্যে এ তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত।
ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য দেন রেনজি টিরিংক। এ সময় দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ইইউসহ উন্নত দেশের উদ্যোগহীনতার সমালোচনার জবাব দিতে গিয়ে টিকা দেয়ার কথা জানান রাষ্ট্রদূত।
অনেক দেশের হাহাকারের মধ্যে উন্নত দেশে তা জমিয়ে রেখে পরে মেয়াদ ফুরোনোয় ফেলে দেয়ায় সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছিলেন, উন্নত দেশ যারা, ধনী দেশ যারা, তারা সব টিকা নিয়ে বসে আছে, আর ব্যবহারও করতে পারে না, ফেলে দিচ্ছে। এটা কী ধরনের ইথিক্যাল অ্যান্ড মর্যাল ভ্যালুজ?
আরও পড়ুন: করোনায় বয়সে ছাড়: সরকারি চাকরিতে দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ
এসময় বাংলাদেশের জন্য নতুন জিএসপি নীতিমালা চলতি মাসের ২২ সেপ্টেম্বর গ্রহণ করা হবে বলে অনুষ্ঠানে জানান ইইউ রাষ্ট্রদূত।
তিনি বলেন, বর্তমান জিএসপি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। ২২ সেপ্টেম্বর নতুন জিএসপি গ্রহণ করা হবে এবং আপনারা শিগগির খবরে পাবেন।
একাত্তর/আরএ