ঢাকার কেরানীগঞ্জের নুরু মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দশটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লাগার পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এবিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে তারা।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর মো. ফাহাদ বলেন, ‘এটি একটি টিনশেড মার্কেট। তবে এটা কিসের মার্কেট সেটা এখনও জানতে পারিনি।’
একাত্তর/এআর/আরএইচ