প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা

তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারে পাঁচজনকে মন্ত্রীর পদমর্যাদা এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনটিতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কার্যবিধি, ১৯৯৬–এর বিধি ৩(খ) অনুযায়ী প্রধানমন্ত্রী নিম্নোক্ত ব্যক্তিদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা:

১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মো. ইসমাইল জবিউল্লাহ
৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা:

১. হুমায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
৩. ডা. জাহেদুর রহমান
৪. ড. মাহদী আমিন
৫. বেহেন আফিস আসাদ

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।