বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এসব মামলা দায়ের করা হয়। অনেক যাচাই-বাছাইয়ের পরই এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি একইরকম আরেক বার্তায় ‘রাজনৈতিক হয়রানিমূলক’ এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছিল।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে মোট ২ হাজার ৮টি মামলা প্রত্যাহার করা হলো।