রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেয়া যাবে না: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ইস্যুতে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার। এ সময় সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় ফাইট করছে বলেও জানান তিনি।

আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে গণতন্ত্র চর্চা ও লালনের মধ্যে দিয়ে সরকার দেশে গণতান্ত্রিকধারা জারি রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।