সাবেক স্বরাষ্ট্র সচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়।

প্রসিকিউশন বলছে, এই দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়ের অভিযোগ আনা হয়েছে। 

প্রসিকিউশনের দাবি, জুলাইয়ের সহিংসতায় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ প্রদান এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।