কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই শোক জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।