অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত সহজ করতে সরকার কার্যকর অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলগত কাঠামো’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে, সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের নিয়ে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এই কৌশলগত আলোচনার আয়োজন করে। 

সভায় মন্ত্রী জানান, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার নানা বিষয়ে আইওএম দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে।

এ বৈঠকে মূলত প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।