জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।   

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল ভেন্যুতে পৌঁছান।

আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জলবায়ু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরে সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।