সৌদি আরবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রিয়াদগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নেওয়া পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ধরনের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে।
তবে রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।