ঢাকাসহ দেশের সব মহানগর পরিচ্ছন্ন ও সবুজ করতে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই হাজার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘ঢাকায় ২০টি আঞ্চলিক কার্যালয় করে কমিটি গঠন করা হয়েছে। ২৭ অক্টোবর থেকে এসব কমিটি কাজ শুরু করেছে। এরই মধ্যে কমিটিগুলো ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ১২৯টি হাসপাতাল, ১১২টি কোয়ার্টারসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে।’
প্রতিমন্ত্রী জানান, কমিটির সুপারিশ অনুযায়ী, ঢাকায় থাকা ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে পরিচ্ছন্নতা কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।