ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সারা দেশে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। মেঘে ঢেকে থাকে আকাশ। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ ছাড়া দেশের প্রায় সব এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এ অবস্থা থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।